• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাইফুল হক: মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়ন ‘দূরদর্শী সিদ্ধান্ত’ ঝালকাঠিতে মাদকসেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার সাভারে নিষ্ক্রিয় কেটলি বোমায় আরডিএক্স ব্যবহারের সন্দেহ শিশির মনিরের ফেসবুক পোস্টে বিদ্যুৎমন্ত্রী টুকুকে সতর্কতা ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার ইরানের পরমাণু কর্মসূচির পরিবর্তে তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স সরকারি পদে দলীয় নিয়োগের অভিযোগ তুললেন মিয়া গোলাম পরওয়ার সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ ব্যবস্থা নেবে ভিডিও দেখে নিউরো সায়েন্সেস হাসপাতালের ৫০০ বেডের নতুন ভবন উদ্বোধন

সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা-প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মেসার্স প্রিয়া ট্রেডার্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম মেসার্স প্রিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী। শুক্রবার দুপুরের কোনো একসময় তিনি ব্যবসা-প্রতিষ্ঠানের ভেতরে সিলিংয়ের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে বাদ জুমা আনুমানিক সোয়া ২টার দিকে স্থানীয় পথচারীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত সিরাজুল ইসলাম বালাগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।

বালাগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের স্ত্রী রুনা বেগম, ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd