• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি

রাজধানীতে আজ বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে বিড়ম্বনার শিকার হতে পারে নগরবাসী। তাই সকালে বের হওয়ার আগে জানা প্রয়োজন কোথায় কী কর্মসূচি রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ‘ঢাকা হেরিটেজ রান’ শুরু হবে। দৌড়টি বুড়িগঙ্গা মঞ্চে (সোয়ারীঘাট) গিয়ে শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এছাড়া, সকাল সাড়ে ৯টায় মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এই অভিযান মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd