• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের সেরা ১০ সাইনিং দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা বাংলাদেশ ৪২৬ রানে অলআউট, ২২৮ রানের লিড ফেরদৌস স্টিলের ঝুঁকিপূর্ণ কাজ: ৯ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে মামলা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা প্রত্যাহার রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি হরমুজে নৌ চলাচলে বাধা, পাঁচ ইরানির ওপর কানাডার নিষেধাজ্ঞা সাইফুল হক: মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়ন ‘দূরদর্শী সিদ্ধান্ত’ ঝালকাঠিতে মাদকসেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করেছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংগঠনটি আরও উল্লেখ করেছে যে, স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd