• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

হরমুজে নৌ চলাচলে বাধা, পাঁচ ইরানির ওপর কানাডার নিষেধাজ্ঞা

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
হরমুজে নৌ চলাচলে বাধা, পাঁচ ইরানির ওপর কানাডার নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি ও এর আশপাশে নৌ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে পাঁচ ইরানি কর্মকর্তা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। শুক্রবার কানাডা জানায়, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আবদোল্লাহি, মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি, পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি, ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এবং ইরানিয়ান অয়েল, গ্যাস অ্যান্ড পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস এক্সপোর্টার্স ইউনিয়নের মুখপাত্র হামিদ হোসেইনি।

নিষেধাজ্ঞার ফলে কানাডায় তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। কানাডীয় নাগরিক ও প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বা ব্যবসায়িক লেনদেন করতে পারবে না এবং তারা কানাডায় প্রবেশের অযোগ্য হবেন।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে ইরানের বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল যথাক্রমে ২৩২ ও ২৬০।

কানাডার দাবি, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। এরপর দেশটি বাণিজ্যিক জাহাজে হামলা, জাহাজ আটক ও নৌ চলাচলে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছে। বর্তমানে পারস্য উপসাগরে ১ হাজার ৫০০টির বেশি জাহাজ আটকা রয়েছে, যেগুলোতে প্রায় ৬ হাজার নাবিক অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd