• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রবাসফেরত যুবকের বিয়েতে অনশন করছেন দুই সন্তানের জননী জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের মৃত্যু আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় এনসিপি নেতাসহ ২ জন গ্রেপ্তার শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ১৯ জন আটক নাগরিকদের সমস্যা শুনতে চায়ের দাওয়াতে হাজির ববি হাজ্জাজ ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের ঘোষণা দিলেন অভিজিৎ দীপক মালয়েশিয়ায় দুই দিনব্যাপী অভিযানে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার ফরিদপুরে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ, ঘুষ দাবির কথা উঠেছে মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান

শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ১৯ জন আটক

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ১৯ জন আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের নয় দিন পর বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা এলাকার অঞ্জনাঝুড়া গ্রামে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় ধান কেনাবেচার পাশাপাশি সুদের কারবার করতেন।

পরিবারের সদস্যরা জানান, বিল্লাল গত ৪ আগস্ট (মঙ্গলবার) রাত ১০টার দিকে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হন এবং এরপর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে অঞ্জনাঝুড়া এলাকায় কয়েকজন শিশু-কিশোর মাছ ধরতে গিয়ে একটি স্থান থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বিল্লালের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯ জন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd