• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব

৮৬

বরিশালের গৌরনদী উপজেলায় ১৩ বছর বয়সী মুসাইব হোসাইন মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে একটি অনন্য কৃতিত্ব স্থাপন করেছেন। তিনি উপজেলার উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

মুসাইব হোসাইন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে। মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুসাইব ছোটবেলা থেকেই মেধাবী। প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হন। ধর্মীয় শিক্ষার প্রসারে পরিবারের ইচ্ছায় তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করা হয়।

মাদ্রাসার শিক্ষকরা জানান, ভর্তি হওয়ার পর থেকেই মুসাইবের কোরআন মুখস্থ করার প্রতি প্রবল আগ্রহ দেখা যায়। তিনি নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত শ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতেন। অনেক সময় তিনি দিনে পুরো এক পারা কোরআনও মুখস্থ করে শিক্ষকদের শুনিয়েছেন।

মুসাইবের বাবা মিজানুর রহমান বেপারী তার ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, “ছেলের মেধা আল্লাহ প্রদত্ত। সেই মেধাকে দ্বীনের পথে কাজে লাগানোর জন্যই তাকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম।” তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলের জন্য দেশবাসীর দোয়া চান।

মুসাইব হোসাইন জানান, সবার দোয়ায় তিনি এই গৌরব অর্জন করেছেন এবং ভবিষ্যতে একজন দক্ষ আলেম হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখেন। মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক বলেন, “অল্প সময়ে কোরআন হিফজ করার খবর দেশ-বিদেশের বিভিন্ন স্থানে শোনা গেছে, তবে এই মাদ্রাসায় এমন সাফল্য এবারই প্রথম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd