• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ সাভারে সন্ত্রাসীদের অবস্থান সন্দেহে বাড়ি ঘিরে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার কক্সবাজারে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি নারীদের উন্নয়ন ছাড়া দেশের সুষম অগ্রগতি সম্ভব নয়: ডিসি ফরিদা টেকনাফের ১৪ নম্বর ব্রীজে ডাকাতির ঘটনায় উদ্বেগ, ৫৭ লাখ টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত ছাত্রত্ব হারানোর পরও হল ছাড়েননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১।  পলাশে ১৮ শতাংশ জমি দখলের চেষ্টা ও ফসল নষ্টের অভিযোগ, অস্বীকার অভিযুক্ত পক্ষের।  চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু, আহত ১৫

নারীদের উন্নয়ন ছাড়া দেশের সুষম অগ্রগতি সম্ভব নয়: ডিসি ফরিদা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নারীদের উন্নয়ন ছাড়া দেশের সুষম অগ্রগতি সম্ভব নয়: ডিসি ফরিদা

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর উদ্যোগে আয়োজিত এসপিআরই প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করতে হবে। নারীরা এগিয়ে গেলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে।

মিজ ফরিদা খানম উল্লেখ করেন, উন্নয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। মানুষের জীবনে প্রকৃত ও টেকসই পরিবর্তন আনতে হলে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজন। এর জন্য সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসা এবং তাদের স্বাবলম্বী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নারীদের শুধু সহায়তার ওপর নির্ভরশীল না রেখে তাদের সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এজন্য প্রান্তিক নারীদের সাধারণ শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কারিগরি শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোক্তাবিষয়ক প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রান্তিক নারীদের সরকারি-বেসরকারি সেবা পাওয়ার সুযোগ সহজ করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সরকারি সেবাগুলো যেন কোনো জটিলতা ছাড়াই নারীদের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগণের উন্নয়ন শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এজন্য সরকারি প্রতিষ্ঠান, আইইডির মতো বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd