• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ সাভারে সন্ত্রাসীদের অবস্থান সন্দেহে বাড়ি ঘিরে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার কক্সবাজারে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি নারীদের উন্নয়ন ছাড়া দেশের সুষম অগ্রগতি সম্ভব নয়: ডিসি ফরিদা টেকনাফের ১৪ নম্বর ব্রীজে ডাকাতির ঘটনায় উদ্বেগ, ৫৭ লাখ টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত ছাত্রত্ব হারানোর পরও হল ছাড়েননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১।  পলাশে ১৮ শতাংশ জমি দখলের চেষ্টা ও ফসল নষ্টের অভিযোগ, অস্বীকার অভিযুক্ত পক্ষের।  চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু, আহত ১৫

জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাল অপসারণের দাবি, না হলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার কারণে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে—এমন অভিযোগ তুলে আগামী ১৭ আগস্টের মধ্যে সব জাল অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জাল সরানো না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ হুঁশিয়ারি জানানো হয়। ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরী চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, পতেঙ্গা জেলেপাড়া থেকে পারকি বিচ, শিপ চ্যানেল আলফা থেকে কুতুবদিয়া এবং সি বিচ থেকে ভাসানচর পর্যন্ত বিভিন্ন নৌপথে জেলেরা ‘বিন্দি জাল’ পেতে মাছ ধরছেন।

লাইটার শ্রমিক ইউনিয়নের অভিযোগ, নৌযান চলাচলের নির্ধারিত চ্যানেলে জাল ফেলা নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট জেলেরা তা উপেক্ষা করে নিয়মিতভাবে জাল পেতে মাছ ধরছেন। এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাহাজের প্রপেলারে জাল আটকে গেলে জেলেরা নাবিকদের ওপর হামলা চালান এবং পাথর নিক্ষেপ করে জাহাজ ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটেছে।

লাইটারেজ শ্রমিক ইউনিয়ন জানায়, জাল অপসারণ ও নৌপথ নিরাপদ রাখতে এর আগেও একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চিঠির বরাতে বলা হয়, ২০২৫ সালের ৭ ও ১৭ আগস্ট এবং ২০২৬ সালের ২০ জুলাই এ বিষয়ে পৃথক তিনটি চিঠি দেওয়া হয়েছে। তবে অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি সংগঠনটির।

এ অবস্থায় ১৭ আগস্টের মধ্যে উল্লিখিত নৌপথ থেকে সব জাল অপসারণ না করা হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নৌযান চলাচল বন্ধের দায় শ্রমিক বা শ্রমিক নেতাদের ওপর বর্তাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd