কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১।
কুমিল্লা জেলা প্রতিনিধি।
কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিবুর দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।