• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে মামলা দায়ের এসএসসি রেজাল্ট শুনে শিক্ষার্থীর মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার দাবি বগুড়ায় সিলগালা হোটেলে অভিযান, আটক ২০ নারী-পুরুষ লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুনের ঘটনা আইসিসির জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদ তামিম ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানাল উয়েফা, এএফসি ও কনকাকাফ এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ, বিপর্যয়ে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ফেল আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে?

বগুড়ায় সিলগালা হোটেলে অভিযান, আটক ২০ নারী-পুরুষ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বগুড়ায় সিলগালা হোটেলে অভিযান, আটক ২০ নারী-পুরুষ

বগুড়ায় সিলগালা করা একটি অনিবন্ধিত আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ২০ নারী-পুরুষকে আটক করা হয়।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিনমাথা রেলগেট এলাকার অবকাশ নামের হোটেলটিতে অভিযান শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, হোটেল অবকাশের কোনো বৈধ নিবন্ধন নেই এবং এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলটি সিলগালা করা হয়েছিল। তবে হোটেল কর্তৃপক্ষ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন একটি গেট তৈরি করে গোপনে কার্যক্রম চালিয়ে আসছিল।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটি ঘেরাও করেন। অভিযানের সময় হোটেলের নতুন গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ১৪ নারী ও ৬ পুরুষসহ মোট ২০ জনকে আটক করা হয়।

অভিযান শেষে বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফয়সাল আহমাদ জানান, আটক চারজন অবৈধভাবে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd