• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে ১৮ শতাংশ জমি দখলের চেষ্টা ও ফসল নষ্টের অভিযোগ, অস্বীকার অভিযুক্ত পক্ষের।  চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু, আহত ১৫ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে মামলা দায়ের এসএসসি রেজাল্ট শুনে শিক্ষার্থীর মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার দাবি বগুড়ায় সিলগালা হোটেলে অভিযান, আটক ২০ নারী-পুরুষ লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুনের ঘটনা আইসিসির জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদ তামিম ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানাল উয়েফা, এএফসি ও কনকাকাফ

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই উপলক্ষে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ সম্মানিত ও গর্বিত বোধ করছেন। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে তিনি রোমাঞ্চিত।

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজে অংশগ্রহণকারী কোন খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ দলে নেই। তাই তাসকিনের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা একটি গর্বের বিষয়। ডারউইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তাসকিন আরও জানান, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’ তিনি ২০১২ সালে যুব বিশ্বকাপ, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া সফর করেছেন।

তবে আসন্ন টেস্ট সিরিজ সহজ হবে না বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য সিরিজটা সহজ হবে না। সিরিজে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।’

টেস্ট সিরিজের আগে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ’-এর বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে হারে। তবে তাসকিন জানান, এই হার টেস্ট সিরিজে নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘ম্যাচ হারলেও ভালো প্রস্তুতি হয়েছে।’ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছে, যার মধ্যে ৫টিতে হার এবং ১টিতে জয় পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd