• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার শঙ্কা রাষ্ট্রপতি পদে ড. ইউনূসের প্রস্তাব নেই, মির্জা ফখরুলের নাম আলোচনায় হরমুজে জাহাজ চলাচলে ফি নেওয়ার পরিকল্পনায় তেলের দাম বেড়েছে ফেসবুকে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন পেমেন্ট সুবিধা আসছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানি দুই নারী ফুটবলার ফারাক্কা চুক্তি নবায়নে বিরোধিতা করেছেন ভারতীয় এমপি সঞ্জয় কুমার ঝা ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে জটিলতা, আসছে নতুন সিদ্ধান্ত সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানি দুই নারী ফুটবলার

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানি দুই নারী ফুটবলার

অস্ট্রেলিয়া সরকার ইরানি দুই নারী ফুটবলার ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদকে নাগরিকত্ব প্রদান করেছে। বুধবার (৫ আগস্ট) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তাদের নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়।

গত মার্চে নারী এশিয়ান কাপ চলাকালে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর সাত ইরানি ফুটবলার অস্ট্রেলিয়ার কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। এই ঘটনার পর তাদের বিরুদ্ধে দেশে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। যদিও সাত জনের মধ্যে পাঁচ জন দেশে ফিরে গেলেও পাসান্দিদেহ ও রামাজানিসাদ অস্ট্রেলিয়ায় থেকে যান।

নাগরিকত্ব পাওয়ার পর রামাজানিসাদ বলেন, 'গতকাল আমার জীবনের একটি বিশেষ ও অবিস্মরণীয় দিন ছিল। অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে আমি গর্বিত এবং গভীরভাবে কৃতজ্ঞ।' পাসান্দিদেহও তাদের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, 'এই মুহূর্তের গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন।'

রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার এক সপ্তাহের মধ্যেই তারা অস্ট্রেলিয়ান ক্লাব ব্রিসবেন রোয়ারের সঙ্গে অনুশীলন শুরু করেন। ক্লাবটি নাগরিকত্ব পাওয়ার পর দুই ফুটবলারকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd