• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণ করতে হবে: ইরান

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণ করতে হবে: ইরান

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। সম্প্রতি ওমানের সঙ্গে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তেহরান।

রোববার (৯ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তি এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি খুলবে না।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ওই শর্তগুলো পূরণ করার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলে কোন কোন নৌপথ ব্যবহার করা হবে, সে বিষয়ে ওমানের সঙ্গে চুক্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে।

এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে শিগগিরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে, ফলে প্রণালিটি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd