• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুরুদাসপুরে মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলামকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বিমানবন্দরে গোপন অভিযানে ৫৬ লাখ টাকার স্বর্ণালংকার ও পণ্য জব্দ এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘অতি উচ্চ’ সতর্কতা জারি সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকের রাজনৈতিক ও মানবিক কার্যক্রম রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান ৩৫ কোটি টাকার কাজ, বিল উত্তোলন ৫০ কোটি! প্রশ্নের মুখে প্রকল্পের হিসাব

এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ

নেত্রকোনার পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমনের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি মাছুম মোস্তফা। রোববার (৯ আগস্ট) দুপুরে সিজকান্দি এলাকায় ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এমপি মাছুম মোস্তফা নিজেই রাইস ট্রান্সপ্লান্টারের চালকের আসনে বসে আমন চারা রোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাছুম মোস্তফা।

এমপি মাছুম মোস্তফা বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। এতে কৃষকদের শ্রম ও উৎপাদন খরচ কমবে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি উপ-সহকারী মো. আশরাফুল আলম, জাহিদ ইকবাল সিজারসহ কৃষি বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd