• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুরুদাসপুরে মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলামকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বিমানবন্দরে গোপন অভিযানে ৫৬ লাখ টাকার স্বর্ণালংকার ও পণ্য জব্দ এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘অতি উচ্চ’ সতর্কতা জারি সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকের রাজনৈতিক ও মানবিক কার্যক্রম রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান ৩৫ কোটি টাকার কাজ, বিল উত্তোলন ৫০ কোটি! প্রশ্নের মুখে প্রকল্পের হিসাব

গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘অতি উচ্চ’ সতর্কতা জারি

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় 'অতি উচ্চ' সতর্কতা জারি

গ্রিসের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহের কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সোমবারের জন্য 'অতি উচ্চ' সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানায়, অ্যাটিকা, পেলোপনিসের কিছু অংশ, এজিয়ান দ্বীপপুঞ্জ এবং ক্রিটে দাবানলের ঝুঁকি 'লেভেল ৪' বা 'অতি উচ্চ' পর্যায়ে রয়েছে। এটি সর্বোচ্চ 'লাল' জরুরি অবস্থার এক ধাপ নিচের সতর্কতা।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দাবানল সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শুকনো ঘাস, ডালপালা বা অন্যান্য বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, রোববার অ্যাটিকার কোরোপি এলাকায় একটি দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

ন্যাশনাল অবজারভেটরি অব অ্যাথেন্সের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত গ্রিসের অ্যাটিকা অঞ্চলে দাবানলে ১ লাখ ১০ হাজার একরের বেশি জমি পুড়ে গেছে। ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে গ্রিসসহ বিভিন্ন দেশে দাবানল ছড়িয়ে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd