• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, স্বামী দুধ দিয়ে গোসল করে সম্পর্ক শেষের ঘোষণা দিলেন সিলেটে ৮ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় আইসিইউ না পাওয়ার অভিযোগ জামায়াত আমিরের বক্তব্য: দুর্নীতি বন্ধ করতে মানসিকতার পরিবর্তন জরুরি ট্রলারসহ ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ভোলায় ১২ লাখ টাকা মূল্যের গাঁজাসহ মাদক কারবারি আটক জুলাই গণঅভ্যুত্থান কারো একক সম্পত্তি নয়: ইশরাক হোসেন ফুটবলের ইতিহাসে মেসির বাবার অবদান পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক রেললাইনে বসবাসরত রেহানা খাতুনের মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া পরিশোধের ঘটনা

জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খান

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খান

১৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করছে। তারা বিদেশী অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। রাশেদ খান দাবি করেন, জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়। রাশেদ খান অভিযোগ করেন, বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

রাশেদ খান বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারা অপচেষ্টা করবেন না। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ফেরে, দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান সম্পর্কে রাশেদ খান জানান, বিএনপি প্রার্থী দিয়েছে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি জামায়াত ও এনসিপির রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd