• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ট্রলারসহ ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ভোলায় ১২ লাখ টাকা মূল্যের গাঁজাসহ মাদক কারবারি আটক জুলাই গণঅভ্যুত্থান কারো একক সম্পত্তি নয়: ইশরাক হোসেন ফুটবলের ইতিহাসে মেসির বাবার অবদান পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক রেললাইনে বসবাসরত রেহানা খাতুনের মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া পরিশোধের ঘটনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আসাদুজ্জামান খান কামাল গুলশানে গোপন বৈঠক থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রদলের ধাওয়ার পর সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (০৮ আগস্ট) রাজধানীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রশাসক জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ঢাকাকে ক্লিন ও গ্রিন রাখার ঘোষণা দিয়েছেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুশাসন জারি করেছেন।’ ডিএনসিসি প্রশাসক আরও জানান, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে স্কুল-কলেজকে সম্পৃক্ত করে প্রতি সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসক বলেন, ‘গত ১৫ জুলাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি নগরবাসীকে আহ্বান জানান, চলার পথে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। এ জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd