• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ গুরুদাসপুরে মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলামকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বিমানবন্দরে গোপন অভিযানে ৫৬ লাখ টাকার স্বর্ণালংকার ও পণ্য জব্দ এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘অতি উচ্চ’ সতর্কতা জারি সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

ভোলায় ১২ লাখ টাকা মূল্যের গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
ভোলায় ১২ লাখ টাকা মূল্যের গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় মাদকবিরোধী অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। শনিবার (৮ আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক কারবারির নাম আবুল কালাম আজাদ মাঝি, তিনি পটুয়াখালী বানঘাটা গ্রামের মোঃ হাশেম মাঝির ছেলে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশার সোনাডুগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd