• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু কিংস ও আবাহনীর ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ালো বাফুফে মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে তদারকি করছেন: রিজভী গাইবান্ধার শিবির কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ২০৮ দিন সাগরে অবস্থান, মার্কিন নাবিকদের স্বজনদের উদ্বেগ ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধার শিবির কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
গাইবান্ধার শিবির কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৭ টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা যান।

গত ২১ জুন বিকেলে ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ যুবদলের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। একই ঘটনায় ওইদিন সাইফুল ইসলাম নামের এক শিবির নেতা মারা যান। সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে যুবদল নেতা মুকুলের কথার কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়।

ঘটনার কিছুক্ষণ পর সালাউদ্দিন ও সাইফুল্লাহ বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন। এসময় যুবদল নেতারা ধারালো অস্ত্র নিয়ে সালাউদ্দিনের ওপর হামলা করে। হামলাকারিরা সালাউদ্দিনকে গলায় আঘাত করে পালিয়ে যায়।

আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাইফুল্লাহকে মৃত ঘোষণা করা হয় এবং সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা। তিনি জানান, দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd