• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আসাদুজ্জামান খান কামাল গুলশানে গোপন বৈঠক থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রদলের ধাওয়ার পর সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন বৃদ্ধা তহমিনার মানবেতর জীবন, সন্তানরা নেই পাশে মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ

জামালপুরে যুবক গ্রেপ্তার, ভারতীয় প্রেমিকার গোপন ছবি ফাঁসের অভিযোগ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জামালপুরে যুবক গ্রেপ্তার, ভারতীয় প্রেমিকার গোপন ছবি ফাঁসের অভিযোগ

১৮

ভারতের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও একে অপরের সঙ্গে বিনিময় করেন।

অভিযোগ রয়েছে, সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে সেগুলো তরুণীর কয়েকজন নিকট আত্মীয়ের কাছেও পাঠিয়ে দেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে বিষয়টি জামালপুরের পুলিশ সুপারের কাছে জানানো হলে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পরে আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd