• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেসবুকে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন পেমেন্ট সুবিধা আসছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানি দুই নারী ফুটবলার ফারাক্কা চুক্তি নবায়নে বিরোধিতা করেছেন ভারতীয় এমপি সঞ্জয় কুমার ঝা ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে জটিলতা, আসছে নতুন সিদ্ধান্ত সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরবের নেতৃত্বে ১৩ দেশের প্রতিরক্ষা জোট গঠন, কমান্ডার নিয়োগ বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েমেনে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় সরকারি বাহিনীর ৫৮ সেনা নিহত নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল

ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে জটিলতা, আসছে নতুন সিদ্ধান্ত

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে জটিলতা, আসছে নতুন সিদ্ধান্ত

ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে ব্রাজিল। আগামী অক্টোবরের শুরুতে ভারতের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সেলেসাওরা। তবে ফিফা আশিয়ান কাপের সময়সূচির সঙ্গে এই ম্যাচের সূচি মিলে যাওয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জটিলতায় পড়েছে।

ফিফা আশিয়ান কাপ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফলে যদি ভারত আশিয়ান কাপের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে, তাহলে একই সময়ে দুটি আসরে পূর্ণশক্তির দল নামানো সম্ভব হবে না।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ পরিস্থিতিতে ব্রাজিলের বিপক্ষে মূল জাতীয় দলকে খেলানোর পরিকল্পনা করছে এআইএফএফ। অন্যদিকে, আশিয়ান কাপে অংশ নেবে দ্বিতীয় সারির ফুটবলারদের নিয়ে গড়া দল।

আশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়নরাই পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।

ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, আশিয়ান কাপ সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাতীয় দলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, একটি প্রীতি ম্যাচের চেয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা বেশি উপকারী।

তবে ভারতীয় ফুটবল ফেডারেশন আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্রাজিলের বিপক্ষে দেশের সেরা ফুটবলারদের মাঠে নামানোর পরিকল্পনাও বহাল রেখেছে। ফলে দুটি প্রতিযোগিতা সামাল দিতে আলাদা দুটি দল ব্যবহারের পথে এগোচ্ছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd