• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে হামলা লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ

ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রদল এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর প্রতি তাঁর আপত্তিকর মন্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থি এবং এটি জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁরা এ ধরনের বক্তব্যের নিন্দা জানান এবং অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করেন, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd