• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বৃদ্ধা তহমিনার মানবেতর জীবন, সন্তানরা নেই পাশে মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা

পাবনার বেড়া মডেল থানার সামনে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে এবং তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হন। তিনি জানান, আসামি পালিয়েছে এবং তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd