• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রেললাইনে বসবাসরত রেহানা খাতুনের মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া পরিশোধের ঘটনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আসাদুজ্জামান খান কামাল গুলশানে গোপন বৈঠক থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রদলের ধাওয়ার পর সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন বৃদ্ধা তহমিনার মানবেতর জীবন, সন্তানরা নেই পাশে মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা

সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার (৭ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করা হয়েছে। কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর ৩ থেকে ৪ বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহতদের চিকিৎসার খোঁজ নিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। আহতদের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে জেলা প্রশাসক চালকদের বেপরোয়া গতি অথবা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়াকে উল্লেখ করেছেন। তবে এটি প্রাথমিক ধারণা এবং তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd