• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন

ফরিদাবাদে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
ফরিদাবাদে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

২৪

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। মঙ্গলবার (৪ আগস্ট) এই ঘটনা ঘটে।

হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শিক্ষিকার চিৎকার শুনে তারা বাইরে এসে দেখেন যে মুখ ঢাকা এক যুবক তার ওপর ছুরি নিয়ে হামলা চালাচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে ঢুকে শিক্ষিকাকে ডাকার পর সংকেত দিয়ে বাইরে আসতে বলে এবং দেখা হতেই তার গলা চেপে ধরে একাধিকবার আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে হামলাকারী প্রশাসনিক কর্মকর্তার দিকে তেড়ে আসে এবং পরে নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে পালিয়ে যায়।

হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা। ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কিছু দিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিহিংসা লালন করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd