• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চট্টগ্রাম বন্দরে জাহাজ আটকে যাওয়ার ঘটনা, স্বাভাবিক চলাচল অব্যাহত চট্টগ্রামে বিমানবন্দরে যুবকের অন্তর্বাসে লুকানো ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ওয়াকফ সম্পত্তি বিক্রি নিষিদ্ধ: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ঘোষণা শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল চাচ্ছে মার্কিন সেনাবাহিনী যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ‘ড্রাগড’ বলেছিলেন মোহাম্মদ আলী আরাফাত স্পেনের গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’তে দেখা যাবে দুই সূর্যাস্ত

গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি জানান, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে আজ সোমবার বিকেলে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার দাবি, ওই আন্দোলনে জামায়াতে ইসলামী ছাত্রদের পাশে ছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বলেন, দুর্নীতি নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd