• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে হামলা লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু

সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এই সেবার মাধ্যমে প্রবাসীরা দেশে না ফিরেও ভোটার ও এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

তিনি দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদানের জন্য হাইকমিশন সব সময় সচেষ্ট থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd