• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়েমেনের হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদির তেল ট্যাংকারে গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল প্রগতিশীল শিক্ষক সমাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ব্যাখ্যা বেরোবিতে ছাত্রদল-শিবিরের একত্রে অংশগ্রহণ, পরিস্থিতি স্বাভাবিক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয়: বাংলাদেশ খেলাফত আন্দোলন জুলাইয়ের গণআন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য রাষ্ট্রপতির উপস্থিতিতে বিব্রত নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে: শামীম

লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বিএনপি নেতা মিরন জমদ্দারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু জানান, ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে মিরনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি এ তথ্য জানায়। অব্যাহতি পাওয়া মিরন নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি মৃত রশিদ জমদ্দারের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিরনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও তাকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) মিরনের মাদক সেবনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে ইয়াবা ও গাঁজা সেবন করতে দেখা যায়। মিরন জমাদ্দার নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ২০২২ সালে আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে তাকে মাদক সেবন করানো হয়েছে এবং সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd