• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়েমেনের হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদির তেল ট্যাংকারে গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল প্রগতিশীল শিক্ষক সমাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ব্যাখ্যা বেরোবিতে ছাত্রদল-শিবিরের একত্রে অংশগ্রহণ, পরিস্থিতি স্বাভাবিক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয়: বাংলাদেশ খেলাফত আন্দোলন জুলাইয়ের গণআন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য রাষ্ট্রপতির উপস্থিতিতে বিব্রত নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে: শামীম

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন

সরকার দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৭ সদস্যের ‘জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি’ পুনর্গঠন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা এবং বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। কমিটিতে প্রতিমন্ত্রীকে সহ-সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্যকে সদস্যসচিব করা হয়েছে।

মন্ত্রী আফরোজা খানম রিতা সাংবাদিকদের জানান, বিমানবন্দরের নিরাপত্তাকে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, দেশের প্রধান প্রধান গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই নবগঠিত কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (৬ আগস্ট) বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

কমিটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত উন্নয়ন ও কৌশলগত সুপারিশ প্রদানসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করবে। নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তাজনিত অবকাঠামো নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার দায়িত্বও পালন করবে এই কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd