• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ বিভাগের মিথ্যা তথ্য নিয়ে বক্তব্য প্রত্যাহার মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চট্টগ্রাম বন্দরে জাহাজ আটকে যাওয়ার ঘটনা, স্বাভাবিক চলাচল অব্যাহত চট্টগ্রামে বিমানবন্দরে যুবকের অন্তর্বাসে লুকানো ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ওয়াকফ সম্পত্তি বিক্রি নিষিদ্ধ: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ঘোষণা শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল চাচ্ছে মার্কিন সেনাবাহিনী

চট্টগ্রাম বন্দরে জাহাজ আটকে যাওয়ার ঘটনা, স্বাভাবিক চলাচল অব্যাহত

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম বন্দরে জাহাজ আটকে যাওয়ার ঘটনা, স্বাভাবিক চলাচল অব্যাহত

চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় কর্ণফুলী নদীর মোহনায় বয়ার সঙ্গে ধাক্কার পর ১ হাজার ২৮২টি কনটেইনার নিয়ে ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের মাল্টার পতাকাবাহী একটি জাহাজ আটকে পড়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে বন্দর জেটিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে বন্দর চ্যানেলে স্বাভাবিক জাহাজ চলাচল বন্ধ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বেলা ২টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির কারণে জাহাজটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং পরবর্তীতে রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে ও উদ্ধার করতে ‘কাণ্ডারী-৪’ ও ‘কাণ্ডারী-১১’ নামের দুটি শক্তিশালী টাগবোট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, ভাটার সময়ে সাধারণত এই নৌপথে বড় জাহাজের চলাচল এমনিতেও বন্ধ থাকে। ফলে জাহাজটি আটকে থাকলেও চট্টগ্রাম বন্দরের সামগ্রিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd