• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এক দফা আন্দোলনের নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের বিদ্যুৎ বিভাগের মিথ্যা তথ্য নিয়ে বক্তব্য প্রত্যাহার মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চট্টগ্রাম বন্দরে জাহাজ আটকে যাওয়ার ঘটনা, স্বাভাবিক চলাচল অব্যাহত চট্টগ্রামে বিমানবন্দরে যুবকের অন্তর্বাসে লুকানো ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ওয়াকফ সম্পত্তি বিক্রি নিষিদ্ধ: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ঘোষণা শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর

কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে একটি কনটেইনারবাহী জাহাজ। উদ্ধার অভিযানে বন্দর কর্তৃপক্ষের টাগবোটের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডও অংশ নিচ্ছে।

জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস। সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এটি কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজটি একই স্থানে অবস্থান করছিল।

চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

তবে, জাহাজটি আটকে পড়লেও চট্টগ্রাম বন্দরের নৌপথে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং পরে রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd