• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল চাচ্ছে মার্কিন সেনাবাহিনী যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ‘ড্রাগড’ বলেছিলেন মোহাম্মদ আলী আরাফাত স্পেনের গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’তে দেখা যাবে দুই সূর্যাস্ত ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, হামলার প্রতিবাদ দৃষ্টিহীন মুকলেস আলীর সংগ্রামী জীবন হামের প্রভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার

১৬

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ রায়হানের চার সহযোগীকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের পৃথক অভিযানে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারীর দর্জি আজম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দিদার ও আফসারকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd