• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু থাকবে কক্সবাজারে প্যারাসেলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত বাসযাত্রায় বমির সমস্যা প্রতিরোধের উপায় কেরালায় যমজ কনে ও যমজ বর নিয়ে অনুষ্ঠিত হলো বিরল বিয়ে এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের চার দিনের সফর শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে যাত্রী ও পর্যটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাই সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং টিকিটের চাপও হ্রাস পাবে।

তিনি আরও জানান, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd