• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ বিভাগের মিথ্যা তথ্য নিয়ে বক্তব্য প্রত্যাহার মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চট্টগ্রাম বন্দরে জাহাজ আটকে যাওয়ার ঘটনা, স্বাভাবিক চলাচল অব্যাহত চট্টগ্রামে বিমানবন্দরে যুবকের অন্তর্বাসে লুকানো ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ওয়াকফ সম্পত্তি বিক্রি নিষিদ্ধ: বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ঘোষণা শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়ার হুঁশিয়ারি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের মেয়র প্রার্থীর ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল চাচ্ছে মার্কিন সেনাবাহিনী

২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হান্নান মিয়া তরপুরচন্ডী এলাকার মফিজ মাঝির ছেলে এবং তিনি তেজগাঁও ওয়ার্ডের ২ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়ার জামিন থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার (৩ আগস্ট) বিকেলে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd