• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ২৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

৩০

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-

যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের।

 

সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

 

পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে।

 

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd