• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বুসানে ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে মধু খাওয়ার সঠিক সময় ও উপকারিতা দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ হারাচ্ছে প্রভাব ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

১২

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

মােছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর পৌরসভার মান জনবান্ধব করাসহ সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাবেশে নাগরিকরা ১৫৮ বছরের প্রাচীন পৌরসভার রাস্তাঘাট সংস্কার ও রাস্তা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রন, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রন, ময়লা-আবর্জনা যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও এসব সমম্যা দ্রুত সমাধানের দাবি জানান।প্রথমবারের এমন আয়োজন করার জন্য নাগরিকরা পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ও বছরে কমপক্ষে একবার হলেও এ ধরনের নাগরিক সমাবেশের আয়োজন করার পরামর্শ দেন। সমাবেশে নাগরিক ও পৌরবাসিকে সচেতন হওয়ার পরামর্শও দেওয়া হয়। ক্লিন, গ্রীন পৌরসভার প্রত্যাশা ব্যক্ত করেন নাগরিকরা।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন
পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি শেখ হাফিজুর রহমান।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলি মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মুকশেদ আলী মঙ্গলিয়া ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মোঃ সিরাজুস সালেহীন ও এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।

বিভিন্ন সমস্যার ব্যাপারে নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মোঃ নেজাউল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, একেএম মাসুদুর ইসরাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আটোবািক শ্রমিক মুখলেসুর রহমান, আনিসুজ্জামান মিলন প্রমূখ।

নাগরিক সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনপিসিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd