• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম

মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ

মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে পানি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিরুদ্ধে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশে পানি বিতরণ করেন তারা।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ রোমান হোসেন বলেন, ‘ছাত্রদল কোনো সন্ত্রাসী দল নয়। তারা কারো ওপর হামলা করে না। হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে হামলা হয়েছে, এটা স্থানীয় জনগণ করেছে, ছাত্রদলের কোনো নেতাকর্মী হামলা করেনি।’

তিনি আরও বলেন, ‘মুন্সীগঞ্জের এনসিপি যে কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচি যেন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে করতে পারে এবং যেন অন্য কোনো কুচক্রী মহল তাদের ওপর আক্রমণ করতে না পারে এ ব্যাপারে আমরা দৃষ্টি রাখছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd