• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভে অর্থমন্ত্রীর অনুষ্ঠান বিঘ্নিত

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভে অর্থমন্ত্রীর অনুষ্ঠান বিঘ্নিত

২৪

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চাকরিচ্যুতরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

তারা দাবি করেন, কোনো ধরনের নিয়মনীতি বা নোটিশ ছাড়াই তাদের বরখাস্ত করা হয়েছে এবং ব্যাংকটিতে অবৈধভাবে দখল নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ব্যাংকটির বর্তমান বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন এবং সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের মধ্যে মো. এমদাদ হোসেন নামের একজন নেতা জানান, তারা দীর্ঘ সময় ধরে কর্মহীন ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক উদ্যোগ উদ্বোধন করতে আসলে নিজেদের ন্যায্য দাবি সরকারের শীর্ষ মহলের দৃষ্টিগোচর করতেই তারা এই কর্মসূচি গ্রহণ করেন।

পুলিশ জানায়, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বিঘ্নিত না করতে এবং জননিরাপত্তা রক্ষা করতে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd