• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো পরিদর্শন করেছেন

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো পরিদর্শন করেছেন

২০

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে এই পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান এবং শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়গুলো সভায় বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে কার্যকর তদারকি ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd