• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা

নারায়ণগঞ্জে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, পালিয়ে গেলেন এক সন্দেহভাজন। 

স্টাফ রিপোর্টার / ১৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

২২

নারায়ণগঞ্জে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, পালিয়ে গেলেন এক সন্দেহভাজন।

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
র‍্যাব-১১ জানিয়েছে, শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী অংশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি বিলাসবহুল টয়োটা ক্লুগার জিপকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় র‍্যাব সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র‍্যাব জানায়, মাদক চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাব-১১ নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
জব্দ করা গাঁজা এবং ব্যবহৃত গাড়িসহ প্রয়োজনীয় আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd