• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

নাজাত ডেস্ক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৬৭

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

 

নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় র‍্যাব-১১ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

 

র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটকরা হলেন— মো. রুবেল (৩০), তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

 

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাসহ আটক চারজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

র‍্যাব-১১ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd