• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান: জরিমানা, সিলগালা ও সংশোধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৭৭

নরসিংদীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান: জরিমানা, সিলগালা ও সংশোধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদীতে অবৈধ ও অনিয়মে পরিচালিত বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২১ জুলাই ২০২৬) জেলার দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড, সিলগালা এবং অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

মোবাইল কোর্টে নরসিংদী সিটি হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা নার্স নেই, লাইসেন্স নবায়ন করা হয়নি, লেবার রুমের পরিবেশ অত্যন্ত নাজুক, অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন, ডিউটি রেজিস্টার সংরক্ষণ করা হয় না এবং সরকারি নির্দেশনার বাইরে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতালটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি এক মাসের মধ্যে সব অনিয়ম দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার-এ অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং ল্যাব টেকনোলজিস্ট/টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এ অবস্থায় লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়। একই সঙ্গে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd