• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩৩ জন, মিরপুরে সর্বাধিক হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত ব্রোড পিকে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহী, উদ্ধার অভিযান চলছে সিনহা হত্যার ৬ বছর: খুনিদের শাস্তি কার্যকর হবে কবে? মাসের শেষ দিনে স্বর্ণের দাম বেড়ে নতুন মূল্য নির্ধারণ চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে ‘বেশ হতাশ’ হবো: ট্রাম্প ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর কাদের সিদ্দিকীর প্রতিক্রিয়া

হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া

১৬

হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এশিয়ার দেশগুলো কানাডার ট্রান্স মাউন্টেন পাইপলাইন (টিএমএক্স) থেকে তেল আমদানির দিকে ঝুঁকছে।

৩০ জুলাই, বৃহস্পতিবার, ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুসারে, ২০২৫ সালের পর এই প্রথম এক্সন মোবাইলের ভাড়া করা প্রদেয় জাহাজে কানাডিয়ান অপরিশোধিত তেলের প্রথম চালান জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে। মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘ফ্রিডম গ্লোরি’ নামের জাহাজটি ভ্যাঙ্কুভার থেকে বুধবার যাত্রা শুরু করে, যা সাড়ে সাত লাখ ব্যারেল টিএমএক্স তেল বহনে সক্ষম।

জাপানের সর্ববৃহৎ শোধনাগার কোম্পানি এনইওএস কানাডার এই তেল ক্রয় করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বৃহস্পতিবার টোকিও তাদের চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৯ শতাংশে নামিয়ে এনেছে। ফেব্রুয়ারিতে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে জাপান তাদের চাহিদার ৯০ শতাংশের বেশি তেল হরমুজ প্রণালি দিয়ে আমদানি করত।

সংঘাতের কারণে ওই নৌপথে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিকল্প উৎস হিসেবে বিভিন্ন এশীয় দেশ সরবরাহকারী বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। ট্রান্স মাউন্টেন পাইপলাইনটি দিনে ৮ লাখ ৯০ হাজার ব্যারেল তেল কানাডার অ্যালবার্টা থেকে ব্রিটিশ কলাম্বিয়ার বার্নাবি মেরিন টার্মিনালে নিয়ে আসে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কানাডিয়ান পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা সত্ত্বেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওয়াশিংটনের সাথে আলোচনায় কৌশল হিসেবে তেল সরবরাহ বন্ধ বা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না বলে স্পষ্ট করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd