• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কুয়াকাটায় জমি ও মার্কেট দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির দাবি আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা ৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সর্বোচ্চ ব্যয়, ২৮ দলের শূন্য ব্যয় কনক্যাকাফের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান, উয়েফার উদ্বেগ প্রকাশ সন্তানের ঘুমের অভ্যাস: বাবা-মায়ের সঙ্গে থাকা কতটা নিরাপদ? ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা কেশম দ্বীপের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: ইরানি স্পিকার

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৯০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

৭৩৭

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে

ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং অনুষ্ঠিত

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি ॥-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উদ্যোগে জাতীয় সদর দপ্তর এর সহযোগীতায় ব্রিটিশ রেডক্রস এর অর্থায়নে ৪ দিন ব্যাপী ১৮ থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত দিনাজপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) ট্রেইনিং অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান।

 

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা ইউনিট থেকে আগত ডিএডি এন্ড ইউএলও জিয়াউল হক, দিনাজপুর ইউনিটের দুই জন যুব সদস্য ও ইউডিআরটি ট্রেনিং এর ফ্যাসিলেটর মোছাঃ মরিয়ম আক্তার এবং ফরিদ উদ্দিন।

 

প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতায় করেন দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর ইউনিট লেভেল অফিসার ফজলুল করিম এবং দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ মোঃ মেহেদী হাসান।

 

প্রশিক্ষণের মাধ্যমে ইউডিআরটি সদস্যরা দূর্যোগের পুর্বে, দুর্যোগ কালীন, দুর্যোগের পরবর্তী কার্যক্রমে করণীয়, বাজার মূল্যায়ন, পিএফএ, ইএনএ, পিজিআই, সিইএ, পানি পয়নিষ্কাশন স্বাস্থ্য, আচরণবিধি সহ ২৪টি সেশন ও সিমুলেশন এর মাধ্যমে সকল বিষয়ে প্রশিক্ষিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd