• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার অপসারণ অভিযান।

ঢাকা প্রতিনিধ / ৫৪১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

৬৫১

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার অপসারণ অভিযান।

ঢাকা প্রতিনিধি।

ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশপাশের বিভিন্ন গলিতে তার নির্বাচনী পোস্টার সাঁটানো অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে ঢাকা–১১ আসনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সমকালকে বলেন, প্রতিদিনই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, “একদিকে পোস্টার নামিয়ে ফেলা হলে অন্যদিকে আবার লাগানো হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় সব প্রার্থীকে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইসি আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় যেকোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার বা ফেস্টুন তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিকসহ পরিবেশের জন্য ক্ষতিকর ও অপচনশীল উপকরণ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা–১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd