• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

মাধবদীতে ব্যবসায়ী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লুটে নিল ১০ লক্ষাধিক টাকার মালমাল

নিজস্ব প্রতিবেদক / ৪১০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

৪৯৩

মাধবদীতে ব্যবসায়ী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লুটে নিল ১০ লক্ষাধিক টাকার মালমাল

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী |

নরসিংদীর মাধবদী পৌর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮ লাখ ৬৫ হাজার ৭৭৬ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, লুণ্ঠিত মালামালের বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকার উপরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কোতালিরচর এলাকায় (আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন সাজাহানের বাড়ি) গত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওমর ফারুক (৪০), পিতা- মৃত সাজাহান, তার পরিবার নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ড্রয়ার তছনছ করে। ওমর ফারুক জানান, তার ব্যবসায়িক কাজের জন্য ঘরে রাখা নগদ ৮ লাখ ৬৫ হাজার ৭৭৬ টাকা এবং প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও ২ ভরি ওজনের অন্যান্য অলঙ্কারসহ মোট ৪ ভরি স্বর্ণ নিয়ে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী ওমর ফারুক আরও জানান, ডাকাতি চলাকালীন তিনি ডাকাতদলের একজনকে চিনতে পেরেছেন,সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে । তার নাম সেলিম, তবে এলাকায় সে ‘বোমা সেলিম’ নামে পরিচিত। অভিযুক্ত সেলিমের বাড়ি পার্শ্ববর্তী খনমর্দী গ্রামে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম বিষয়টি অস্বীকার করে।
পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd