নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠনহারুন সভাপতি, আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদ (এনএসপি)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক মো. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এ. আউয়াল।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এনএসপি’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসন থেকে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি তাঁর বক্তব্যে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং নরসিংদীর সাংবাদিক সমাজের ভূমিকার প্রশংসা করেন।
এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নরসিংদীর প্রথম খবর পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক/সম্পাদক একে ফজলুল হক, সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হুমায়ূন কবির সাহা, সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. লিয়াকত হোসেন, দৈনিক সময় সংযোগ পত্রিকার প্রকাশক/সম্পাদক হামিদুল হক আহাদ, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হোসেন আলী, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মো. এমদাদুল ইসলাম খোকন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার প্রকাশক/সম্পাদক এটিএম মোস্তফা বাবরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: একে ফজলুল হক ও হামিদুল হক আহাদ
কোষাধ্যক্ষ: মো. কবির হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হোসেন আলী
কার্যনির্বাহী সদস্য: এমদাদুল ইসলাম খোকন, খান মো. শিবলী হাসান ও আফরোজা আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আইয়ের প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভির প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা এবং চ্যানেল এস টিভির প্রতিনিধি মো. খায়রুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ নরসিংদীতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।