• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা বদল, আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় নতুন দল গঠন কুয়াকাটায় জমি ও মার্কেট দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির দাবি আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা ৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সর্বোচ্চ ব্যয়, ২৮ দলের শূন্য ব্যয় কনক্যাকাফের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান, উয়েফার উদ্বেগ প্রকাশ সন্তানের ঘুমের অভ্যাস: বাবা-মায়ের সঙ্গে থাকা কতটা নিরাপদ? ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি

হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার হামলার পর থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্যদিকে সতর্কবার্তা পেয়ে অন্য চারটি ট্যাঙ্কার ফিরে গেছে। আইআরজিসির অভিযোগ, অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টার মাধ্যমে ট্যাঙ্কারগুলো তেহরানের প্রটোকল বা নিয়মকানুন ‘লঙ্ঘন’ করছিল।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। তখন মার্কিন বিমান পাহারায় থাকা দুটি ট্যাঙ্কার ইরানের অঘোষিত রুট হিসেবে ব্যবহার চলাচল করছিল। ট্যাঙ্কারগুলো ইরানের সতর্কবার্তা উপেক্ষা করেছিল বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই দুটি ট্যাঙ্কারকে আঘাত করে থামানো হয় এবং অন্য চারটি দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। আইআরজিসি জানায়, গত রাতে সেন্টকমের মিথ্যা বিবৃতির জবাবে তারা সমস্ত শিপিং ও বীমা কোম্পানির মালিকদের জানিয়েছে, যেন তারা সেন্টকমের বিবৃতির প্রতি কোনো গুরুত্ব না দেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, নিয়মকানুন পুরোপুরি মেনে চলা নিশ্চিত করতে তারা ২৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করিয়েছিল এবং অন্য চারটি জাহাজকে অচল করে সেগুলোতে আরোহণ করেছিল।

হরমুজ প্রণালী দিয়ে চলাচল অনিরাপদ আইআরজিসির এমন দাবিও প্রত্যাখ্যান করেছে সেন্টকম। তারা বলেছে, বেসামরিক নাবিক ও কর্মীদের জন্য প্রধান হুমকি হলো আইআরজিসির কার্যকলাপ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র মাধ্যমে প্রকাশিত পরবর্তী এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd