• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত বাসযাত্রায় বমির সমস্যা প্রতিরোধের উপায় কেরালায় যমজ কনে ও যমজ বর নিয়ে অনুষ্ঠিত হলো বিরল বিয়ে এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের চার দিনের সফর শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি যশোর ঝিকরগাছায় বকুলিয়ার রাস্তায় হাঁটুপানি কাদা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটরের তথ্য

কেশম দ্বীপের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: ইরানি স্পিকার

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
কেশম দ্বীপের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: ইরানি স্পিকার

১৩

ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক এলাকায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তীব্র সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেসামরিক মানুষের ওপর হামলার জন্য ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে।

সামা টিভির খবরে বলা হয়েছে, গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ভাষ্য, কেশম দ্বীপের আবাসিক এলাকায় হামলার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।

তিনি আরও বলেন, কেশমের ঘটনাকে মিনাব ও লামের্দে সংঘটিত আগের হামলাগুলোর সঙ্গে মিলিয়ে দেখা উচিত। গালিবাফের দাবি, এসব ঘটনায় বেসামরিক মানুষই বারবার সহিংসতার শিকার হচ্ছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকারের অভিযোগ, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না পেলে যুক্তরাষ্ট্র সাধারণ মানুষের ওপর হামলার পথ বেছে নেয়।

গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, কেশমে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে। তিনি নিরীহ মানুষের প্রাণহানির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd