• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোলে ভারতের ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি   ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিকেন্দ্রিক টিকার মাধ্যমে ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য দেড় হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন মির্জা ফখরুল, অলি আহমদ ভোট দিতে পারবেন না ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

ইরান থেকে আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ইরান থেকে আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি দেশের আঞ্চলিক জলসীমার ভেতরে গিয়ে পড়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে, আর দ্বিতীয়টি আঞ্চলিক জলসীমার ভেতরে পড়ে।

এর আগে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ইউএইসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং বিপুলসংখ্যক ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd